রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশে ৯.১৬ শতাংশ পতন

আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশে ৯.১৬ শতাংশ পতন

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম
আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের পতন ঘটেছে। চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৪৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ কম।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এর হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, শুধু বাংলাদেশ নয়, শীর্ষ পাঁচটি রপ্তানিকারক দেশেরই রপ্তানি কমেছে। তবে বাংলাদেশের রপ্তানির পতন সবচেয়ে বেশি।

অটেক্সার তথ্যে আরও জানা যায়, এ সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫ হাজার ১৩০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১১ শতাংশ কম। বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যা ৯ শতাংশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com