বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
রাষ্ট্র সংস্কার করতে চাই, নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নেই : নুর

রাষ্ট্র সংস্কার করতে চাই, নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নেই : নুর

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নাই। শেখ হাসিনার ১৫ বছরে অত্যাচার সহ্য করেছি। আমরা আরো সহ্য করতে পারব। তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।”

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে গণঅধিকার পরিষদের গণসমাবেশে এ সব কথা বলেন সাবেক ডাকসু ভিপি নুর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নুর আরও বলেন, “দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে। সরকার এ পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই। প্রশাসনে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। চট্টগ্রামে আওয়ামী ফ্যাসিবাদীরা মিছিল করেছে। গণধিকার পরিষদের নেতাকর্মীরা তৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেছে। সরকারের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে ফ্যাসিবাদ আবারো মাথা ছাড়া দিয়ে উঠবে।”

দুর্বলতা কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার কথা বলেছেন নুর। তিনি বলেন, “সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ-আলোচনা করে পরামর্শ নিন। ব্যর্থ হলে ছেড়ে দিন। জনগণ আস্থা-বিশ্বাস নিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনার সেই আস্থা বিশ্বাসকে নষ্ট করবেন না। গণ অধিকার পরিষদ আগামীতে সারাদেশের ৩০০ আসনে প্রার্থী দেবে।”

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাধাওয়াত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com