বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
শি জিনপিংয়ের নির্দেশ: যুদ্ধের প্রস্তুতি নিতে চীনা সেনাবাহিনীকে আহ্বান

শি জিনপিংয়ের নির্দেশ: যুদ্ধের প্রস্তুতি নিতে চীনা সেনাবাহিনীকে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সম্প্রতি তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনী বড় আকারের সামরিক মহড়া সম্পন্ন করেছে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত সপ্তাহে পিপলস লিবারেশন আর্মি (PLA) রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় প্রেসিডেন্ট শি জিনপিং এই নির্দেশ দেন।

তিনি বলেন, “সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত। সৈন্যদের দৃঢ় যুদ্ধের সক্ষমতা নিশ্চিত করতে হবে এবং কৌশলগত প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার ক্ষমতা বাড়াতে হবে।”

চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে।

উল্লেখ্য, ১৯৪৯ সালে চীনের মূল ভূখণ্ডে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে তাইওয়ান বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছে এবং বেইজিং এটিকে নিজের একটি প্রদেশ মনে করে থাকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com