বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সমালোচনার মুখে জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন বাদীর

সমালোচনার মুখে জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন বাদীর

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশজুড়ে তুমুল সমালোচনার পর হত্যাচেষ্টা মামলার এজাহার থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের।
আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানায় এই আবেদন জমা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ভুলবশত আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই খিলগাঁও থানাতেই জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে নিজের ছেলে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন মো. বাকের।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় ৯৪ নম্বর নামটি ছিল জেড আই খান পান্নার।
সুপ্রিম কোর্টের এই প্রতিথযশা আইনজীবী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মামলার পর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। আজ সেই হত্যাচেষ্টা মামলায় আগাম জামিনও পেয়েছেন জেড আই খান পান্না।
হাইকোর্টের একটি বেঞ্চ জেড আই খান পান্নাকে এ মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।
উল্লেখ্য, মামলার বাদী মোহাম্মদ বাকের (৫২) একজন সবজি বিক্রেতা। তিনি ঢাকার বনশ্রী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন। তিনি তার ছেলে আহাদুল ইসলামকে (২৫) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১৮০ জনকে আসামি করা হয়। এর মধ্যে জেড আই খান পান্নার নাম ছিল ৯৪ নম্বরে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com