বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির দুই নেতার ভিন্ন বক্তব্যে প্রশ্ন তুললেন হাসনাত

রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির দুই নেতার ভিন্ন বক্তব্যে প্রশ্ন তুললেন হাসনাত

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির দুই নেতার রাষ্ট্রপতি ইস্যুতে ভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৩ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ বিএনপির দুই নেতা, শামসুজ্জামান দুদু ও সালাহউদ্দিন আহমেদের বক্তব্যকে কোট করে একটি ছবি প্রকাশ করেন। দুদু বলেছেন, “রাষ্ট্রপতিকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না,” অপরদিকে সালাহউদ্দিন বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ চায় না বিএনপি।” এই দুই ভিন্নমুখী বক্তব্যের ওপর ভিত্তি করেই তিনি প্রশ্ন তোলেন, কোনটি বিএনপির প্রকৃত অবস্থান?

এছাড়া, তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে, কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির স্পষ্ট অবস্থান জানাতে হবে।

এর আগেও এক পোস্টে হাসনাত ৭২-এর সংবিধানের ধারাবাহিকতা বাতিলের দাবি তুলে ধরে বলেন, “এই সংবিধান মুক্তিযুদ্ধে জনগণের ভূমিকা অস্বীকার করেছে এবং এটিকে একটি নির্দিষ্ট দলের মাধ্যমে সংজ্ঞায়িত করেছে।” তিনি আরো বলেন, ৭২-এর সংবিধানকে বাতিল করে একটি জনগণপন্থী নতুন সংবিধান তৈরি করা উচিত, যা প্রকৃত গণতন্ত্রের প্রতিনিধিত্ব করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com