বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
এসবি-পিবিআই-শিল্পাঞ্চল পুলিশে প্রধান হলেন যারা

এসবি-পিবিআই-শিল্পাঞ্চল পুলিশে প্রধান হলেন যারা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে পুলিশের বিশেষ শাখা (এসবি), শিল্পাঞ্চল পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, আবু নাছের মোহাম্মদ খালেদকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, খোন্দকার রফিকুল ইসলামকে এসবি প্রধান, মো. মোস্তফা কামালকে পিবিআই প্রধান, মোসলেহ উদ্দিন আহমদকে সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এবং মো. সিবগাত উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সবাইকে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির নতুন প্রধান হিসেবে মো. শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়। তবে শাহ আলমের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অবসরে পাঠায় সরকার।

আর গত ১৯ জুলাই পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদারের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে পিবিআইপ্রধানের পদটি ফাঁকা ছিল।

আর গত ২২ আগস্ট শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকে এ পদটি ফাঁকা ছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com