বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি ইরানের

ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি ইরানের

ছবি: রয়টার্স

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানে ইসরায়েলের  হামলার প্রতিক্রিয়ায় উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইরান সরকারের একটি সূত্র বলেছে, ইসরায়েলের কোনো পদক্ষেপকে চুপচাপ মেনে নেওয়ার প্রশ্নই আসে না। ইরানের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে আক্রমণ চালানো হয় এবং সফলভাবে আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে, যদিও কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। গত ১ অক্টোবর হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান থেকে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এই প্রতিশোধমূলক হামলার মূল কারণ ছিল বলে মনে করা হচ্ছে।

ইরানের তেল ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র, কারণ এমন হামলায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com