বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শনিবার মধ্যাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

যাত্রীবাহী বাসটিকে পেছন থেকে একটি ট্রাক্টর-ট্রেইলার ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়ার প্রথমে ২৪ জনের মৃত্যুর কথা জানালেও পরে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নিহতের সংখ্যা ১৯ বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রাক্টর-ট্রেইলারের চালককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের চিহুয়াহুয়া রাজ্যের চিউদাদ জুয়ারেজ শহরের দিকে যাচ্ছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com