শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সাবেক আইজিপিকে হাজিরের নির্দেশ, ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপিকে হাজিরের নির্দেশ, ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬ জন। ট্রাইব্যুনাল আগামী ২০ নভেম্বর তাদেরকে হাজির করতে নির্দেশ দিয়েছেন। একইসাথে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশের আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। এদিন, শেখ হাসিনা সরকারের ১০ মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য আরেকটি আবেদন করা হয়, যার ভিত্তিতে আদালত তাদেরকেও ১৮ নভেম্বর হাজির করার নির্দেশ দেন।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খানসহ আরও বিশিষ্টজনদের নাম উল্লেখ রয়েছে। এর আগে ১৭ অক্টোবর একই ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ১৮ নভেম্বরের মধ্যে তাদের হাজিরের নির্দেশ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com