শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: পরিবেশ উপদেষ্টা

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: পরিবেশ উপদেষ্টা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। আজ রবিবার সচিবালয়ে বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পাটজাত পণ্যে মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন সংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি। আবার, কেউ কেউ মনে করছেন এতে কোনো সংকট সৃষ্টি হবে না। তবে, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হলো রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, “রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রপতি থাকবেন কি না। ঐক্যমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “রাষ্ট্রপতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাড়াহুড়ো করা হবে না, আবার দীর্ঘদিন ঝুলেও থাকবে না। রাজনৈতিক দলের মধ্যে দ্রুত ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে, এরপর সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, “এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার বিষয়ে কোনো সমস্যা হয়নি। তখন তাই প্রয়োজন ছিল। এছাড়া আলোচনারও সুযোগ ছিল না কার কাছে শপথ নেওয়া হবে। বিএনপি নেতাদের নিজেদের মধ্যে এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়ে ঐক্যমত্য তৈরির প্রচেষ্টা চলছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com