শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
রাজনৈতিক দল আওয়ামী লীগসহ ১১টি দলের কার্যক্রম বন্ধের রিট পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন রিটকারিরা। এই বিষয়ে মঙ্গলবার আইনজীবী আহসানুল করিম জানান, রিটকারিরা তাদের আবেদন দুটি পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার কার্যতালিকায় ২০৮ ও ২০৯ নম্বর ক্রমিকে রিট দুটি ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ তিন আবেদনকারী আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিটটি করেন।
এছাড়া, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে আরেকটি রিটে তিন রিটকারি অতীত নির্বাচনের গেজেট বাতিল এবং এমপিদের সকল সুযোগ-সুবিধা প্রত্যাহারের নির্দেশনার দাবি জানান।