শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট আবারও বাংলাদেশের মাথায়। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকে। তবে বিরতির পর ৫২ মিনিটে প্রথম গোলটি করে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের পাস থেকে তহুরা খাতুন বলটি ডি বক্সে বাড়িয়ে দেন এবং দৌড়ে গিয়ে ডান পা দিয়ে দুর্দান্ত শটে বলটি জালে পাঠান। এই গোলটি করতে গিয়ে নেপালের গোলরক্ষকসহ এক ডিফেন্ডার মাঠে পড়ে যান।

নেপাল অবশ্য ৫৬ মিনিটেই গোল শোধ করে সমতায় ফিরে আসে। তবে ম্যাচের শেষ দিকে, ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার অসাধারণ এক আক্রমণ থেকে পাওয়া বাঁ প্রান্তের শটে নেপালিরা আর প্রতিরোধ গড়তে পারেনি। এই গোলই বাংলাদেশকে জয় এনে দেয় এবং তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ করে।

এর আগে, ২০২২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, যেখানে তারা নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল। আবারও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের আসনে বাংলাদেশ নারী দল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com