রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দামে নতুন রেকর্ড

স্বর্ণের দামে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী:

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা (বৃদ্ধি: ১,৫৭৫ টাকা)।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা (বৃদ্ধি: ১,৫০৪ টাকা)।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ: ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা (বৃদ্ধি: ১,২৯৫ টাকা)।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ: ৯৬ হাজার ৫২০ টাকা (বৃদ্ধি: ১,০৯৭ টাকা)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির ফলে এ মূল্যবৃদ্ধি হয়েছে। এর আগে, গত ২০ ও ২৩ অক্টোবরেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com