রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তবে সম্পূর্ণ মুক্তির জন্য সুষ্ঠু নির্বাচন জরুরি।” এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয় এবং ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া, সকালেই জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতারা। এসময় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com