শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাংলাদেশকে পাচার ও চুরি হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র পরামর্শসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এ প্রসঙ্গে জানান যে, অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয়।
এসময় অধ্যাপক ইউনূস লাফেভের দায়িত্ব পালন এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। বৈঠকে বিচারিক সংস্কার, বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এবং চুরি হওয়া অর্থ ফেরতের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। এছাড়া, শ্রম সংস্কার এবং রোহিঙ্গা পুনর্বাসন ত্বরান্বিত করার বিষয়ে কথাও উঠে আসে।
হেলেন লাফেভ জানান, ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসবেন।