রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানি বানি’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। বলিউড তারকা বরুণ ধাওয়ান ও দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে এই সিরিজটি পরিচালনা করেছেন রাজ-ডিকে। আগামী ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে সিরিজটি মুক্তি পাবে বলে আনন্দবাজার অনলাইন জানিয়েছে। সাম্প্রতিক ট্রেলারে সামান্থার অভিনয় ও সাহসী অ্যাকশন দর্শকদের আকর্ষিত করেছে।
সামান্থা তার স্বপ্নের চরিত্র হিসেবে এই ধরণের অ্যাকশন সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত। অভিনেত্রী দীপিকা, আলিয়া, আনুষ্কা প্রমুখের প্রশংসা করে সামান্থা বলেন, “এই ধারার সিনেমাতে নারীরা এখন অনেক সাহসী ভূমিকা পালন করছেন এবং সিনেমার নিয়ন্ত্রণ ধরে রাখছেন।”
সামান্থার ‘পুষ্পা টু’তে ফেরার গুঞ্জন
জনপ্রিয় আইটেম গান ‘ও আন্তাভা’ দিয়ে দারুণ সাড়া ফেলা সামান্থাকে আবারও ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যেতে পারে। সামান্থা শুরুতে আইটেম গানে আর পারফর্ম না করার সিদ্ধান্ত নিলেও নির্মাতা সুকুমার ফের তাকে প্রস্তাব দিয়েছেন। এবার আল্লু অর্জুনের সঙ্গে নাচতে দেখা যেতে পারে সামান্থাকে।