শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
দেশ পুনর্গঠনের গুরুত্বের ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা

দেশ পুনর্গঠনের গুরুত্বের ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশ পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরে স্বৈরাচারী শাসনের কারণে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন।

এ সময় অস্ট্রেলিয়ার মন্ত্রী জানান, তার সরকার ঢাকায় ভিসা কেন্দ্র পুনরায় চালু করতে এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার আগ্রহী। ড. ইউনূস এ সফর এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন জানানোয় অস্ট্রেলিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান।

বার্ক তার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাসের কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের আনন্দ উদযাপনে প্রবাসীদের অংশগ্রহণ দেখে তিনি প্রভাবিত হয়েছেন।”

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “চ্যালেঞ্জ অনেক বড়। মানুষের প্রত্যাশা পূরণ করা কঠিন কাজ হলেও দেশের জনগণ ধৈর্যশীল। দেশের পুনর্গঠন আমাদের সকলের দায়িত্ব।”

আলোচনায় উঠে আসে বাংলাদেশের ঐতিহাসিক ভাষা আন্দোলন ও স্বাধীনতার বীজ। অধ্যাপক ইউনূস সরকার গঠিত গুম তদন্ত কমিশনের কথা উল্লেখ করেন, যারা স্বৈরাচারী শাসনের সময়ের শত শত গুমের ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে।

ড. ইউনূস বার্ককে দেশের শহর ও গ্রামের দেয়ালে আঁকা গণঅভ্যুত্থানকালীন গ্রাফিতি ও ম্যুরালের সংকলন ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন। অস্ট্রেলীয় মন্ত্রী উপহারটির প্রশংসা করে ঢাকার কিছু এলাকায় সেই শিল্পকর্মগুলি দেখার ইচ্ছা প্রকাশ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com