রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মরতে চাই, তবুও জাপার সমাবেশ হবে: জিএম কাদের

মরতে চাই, তবুও জাপার সমাবেশ হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন, দলটির নামে মিথ্যা প্রচার চালানো হচ্ছে এবং নানা ষড়যন্ত্র চলছে। দলের অফিসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে তিনি বলেন, “দুই তারিখ আমাদের সমাবেশ কর্মসূচি চলবে। আমাদের কর্মসূচি ও আন্দোলন সবই চলবে নিয়মতান্ত্রিক এবং অহিংসভাবে।”

শুক্রবার বনানীর জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের আরও বলেন, “আমরা মরতে এসেছি, কত মারবে তোমরা আমরা দেখতে চাই। তারপরও আমাদের সমাবেশ হবে। আল্লাহ আমাদের প্রটেকশন দিচ্ছেন, অন্য কারও প্রটেকশনে নয়।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে, যা ভিত্তিহীন।

কাদের আরও বলেন, “আমরা দেশের জনগণের পাশে ছিলাম, সবসময় থাকবো। আমাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। জাতীয় পার্টি সবসময় জনবান্ধব দল ছিল এবং আগামীতেও থাকবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com