শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
হিন্দুদের নিয়ে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রতিক্রিয়া

হিন্দুদের নিয়ে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট, নেত্রকোণার আলো ডটকম:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাময়িকভাবে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু তাদের বক্তব্যের মিথ্যা প্রমাণ দ্রুতই প্রকাশ পাবে। সামাজিকমাধ্যমে অর্থ ব্যয় করে বা নিউইয়র্কের গণপরিবহণ ও ভ্যানে ব্যানার টাঙিয়ে এদের প্রচেষ্টা সফল হবে না।

শুক্রবার (১ নভেম্বর) ফেসবুক পোস্টে প্রেস সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় তার বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও, সরকারের প্রধান কাজ হলো সত্যটাকে স্বচ্ছ ও খোলামেলাভাবে তুলে ধরা।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রাম্প এক পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানসহ সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও অরাজকতার নিন্দা জানান। এই প্রসঙ্গে শফিকুল আলম সরাসরি কোনো মন্তব্য না করলেও, তার পোস্টে জানান যে কিছু ধর্মীয় সহিংস ঘটনা ঘটেছে, তবে সেগুলো বিচ্ছিন্ন এবং অতিরঞ্জিত।

এছাড়াও শফিকুল আলম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, আগস্টের সংকটময় মুহূর্তগুলোতে পুলিশ না থাকলেও ড. ইউনূস শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com