রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
হ্যাঁ, আমি ডিভোর্স নিচ্ছি…” অভিষেকের পোস্টে ঘিরে নতুন আলোচনা

হ্যাঁ, আমি ডিভোর্স নিচ্ছি…” অভিষেকের পোস্টে ঘিরে নতুন আলোচনা

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বর্তমানে অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা চলছে। একদিকে যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুজব ছড়াচ্ছে, অন্যদিকে নিমরত কৌরের সঙ্গে তার সম্পর্কের বিষয়েও চলছে আলোচনা।

অভিষেকের একটি পুরনো পোস্ট পুনরায় আলোচনায় এসেছে, যা তার বিবাহ বিচ্ছেদের বিষয়ে নতুন আলোচনা শুরু করেছে। ২০১৪ সালে অভিষেক ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে, অভিষেক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যাতে তিনি লেখেন, “হ্যাঁ, আমি ডিভোর্স পাচ্ছি, আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ… এখন বলতে পারেন আমার দ্বিতীয় বিয়ে কবে হবে?” এই পোস্টটি এখন ভাইরাল হয়ে উঠেছে এবং এটি সমালোচনা ও আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বর্তমানে অভিষেকের নাম নিমরত কৌরের সঙ্গে জড়ানো হচ্ছে, এবং তাদের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। অনেকেই মনে করছেন যে, এই সম্পর্কের কারণেই অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে ‘দাসভি’ ছবির শুটিং চলাকালীন জুনিয়র বচ্চনের সঙ্গে প্রেম করেছিলেন নিমরত কৌর, তবে তারা এই সম্পর্কটি বেশিদিন টিকেনি। সম্প্রতি নিমরত এসব খবর অস্বীকার করেছেন।

এদিকে, ঐশ্বরিয়া রাই তার ৫১তম জন্মদিন উদযাপন করছেন। এই বিশেষ দিনে অভিষেক বচ্চন তাকে শুভেচ্ছা জানিয়েছেন কি না, সেটি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অভিষেকের একটি পোস্ট, যেখানে তিনি ঐশ্বরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও এটি গত বছরের পোস্ট, তবুও এটি ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

এখন দেখার বিষয়, এই সমস্ত গুজব ও আলোচনা কোথায় গিয়ে শেষ হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com