শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আল হিলালের সঙ্গে ড্র করল রোনালদোর আল নাসর

আল হিলালের সঙ্গে ড্র করল রোনালদোর আল নাসর

স্পোর্টস ডেস্ক,  নেত্রকোণার আলো ডটকম:

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ম্যাচে তলিস্কার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে আল-হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ।

এই দিন আল নাসর ঘরের মাঠে দারুণ শুরু করে। তারা প্রথম মিনিটেই এগিয়ে যায়। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা।

এরপর ৩৮তম মিনিটে আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ বল জালে পাঠান। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি জালে পাঠালেও, অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

বিরতির পর ৮৫তম মিনিটে মিত্রোভিচ গোলরক্ষকের ফাউলের শিকার হলে আল-হিলাল পেনাল্টির আবেদন জানায়। তবে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া যায়নি সফরকারীদের।

শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।

লিগে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল ইত্তিহাদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com