রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৪ হাজার ৬৩৩ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৪ হাজার ৬৩৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে (২৭ থেকে ৩১ অক্টোবর) প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও সিএসই মিলিয়ে বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার ৬৩৩ কোটি ৭৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই):
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৮০ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,১৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪৬.৮৭ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে ১,৯২৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ০.৮৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে ১,১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসএমইএক্স সূচক ২৯.০১ পয়েন্ট বা ২.৭৬ শতাংশ কমে ১,০২২ পয়েন্টে নেমে এসেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি ১২ লাখ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকার, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৮৩ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে; যার মধ্যে ২৭৯টির দর বেড়েছে, ১০১টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই):
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯.৪০ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে ১৪,৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ সূচক ২.৩৬ শতাংশ বেড়ে ১২ হাজার ১৭ পয়েন্টে এবং সিএসসিএক্স ০.৮৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৮ হাজার ৩৮০ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ২০৯ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ১৭০ কোটি ২৬ লাখ টাকা। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩৩ কোটি ২৭ লাখ টাকা; সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৮৮ লাখ টাকা।

সিএসইতে বিদায়ী সপ্তাহে ৩০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়; এর মধ্যে ১৬০টির দর বেড়েছে, ১২৭টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com