শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে সতর্ক করেছে যে, বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা না হলে ৭ নভেম্বরের পর থেকে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
৩১ অক্টোবর নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রাথমিকভাবে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল, তবে বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পূরণ না করায় আদানি পাওয়ার গ্রহণ করেনি। এর ফলে আদানি পাওয়ার ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশ বর্তমানে ১,৪৯৬ মেগাওয়াটের মধ্যে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে।
বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহের এই প্রক্রিয়া সবচেয়ে বড় মাপের এবং বিদ্যমান ডলার সংকটের কারণে নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বিপিডিবি।