শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ।। নেত্রকোণার আলো ডটকম :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার। এই নির্বাচন নিয়ে সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন, নাকি ইতিহাস গড়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম নারী প্রেসিডেন্টের আসনে বসবেন?
সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ নির্ভর করছে ‘সুইং স্টেট’ নামে পরিচিত কিছু দোদুল্যমান রাজ্যের ফলাফলের ওপর। এনডিটিভি সূত্রে জানা গেছে, সর্বশেষ অ্যাটলাস ইন্টেলের জরিপে দেখা গেছে, এই রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন।
জরিপে প্রায় ৪৯ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেছেন, যা কমলা হ্যারিসের চেয়ে ১.৮ শতাংশ বেশি। সুইং স্টেটগুলোর মধ্যে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, এবং উইসকনসিনে ট্রাম্প এগিয়ে রয়েছেন। উদাহরণস্বরূপ, অ্যারিজোনায় ট্রাম্প পেয়েছেন ৫১.৯ শতাংশ ভোট, যেখানে হ্যারিসের পক্ষে ৪৫.১ শতাংশ ভোট পড়েছে।
এই সাতটি সুইং স্টেটের মোট ৯৩টি ইলেক্টোরাল ভোট প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।