শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রমে অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন কমিশনের প্রধানরা।
সোমবার (৪ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী জানান, বিভিন্ন পর্যায়ে মতামত গ্রহণ এবং সফর কার্যক্রম চলছে।
পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন জানান, পুলিশ সংস্কারের লক্ষ্যে ১০টি সভা এবং ৪টি অংশীদারি বৈঠক সম্পন্ন হয়েছে এবং আইন ও বিধি সংশোধনের প্রস্তাব যাচাই চলছে।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পদক্ষেপ, পোস্টাল ব্যালট, এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে জানান।