শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
কুয়েতে সন্ত্রাসবিরোধী সম্মেলনে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিশ্রুতি

কুয়েতে সন্ত্রাসবিরোধী সম্মেলনে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিশ্রুতি

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৪ নভেম্বর) কুয়েত সিটিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক সম্মেলনের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে এই বক্তব্য রাখেন তিনি।
ভাষণে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী নিরাপত্তায় বাংলাদেশের প্রতিশ্রুতি অটল এবং এটি জাতিসংঘের কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসময় তিনি সন্ত্রাস দমনে মানবাধিকার-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি নিরাপত্তা ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগগুলো তুলে ধরেন।
সন্ত্রাসবিরোধী পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী নিরাপত্তা সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com