সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মদন (নেত্রকোণা):
নেত্রকোণার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যাক্তিকে আটক করা হযেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল জব্দ করা হয়।
আটককেরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, ‘ মাদক ও চোরাচালানের গোপন সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়। একটি রাইফেলসহ তিন ব্যাক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেছে।
মদন থানার ওসি ( তদন্ত) দেবাংশু কুমার দে জানান, , আটক ব্যাক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছিলেন। সংবাদ পেয়ে সেনাবাহিনীর স্থানীয় অস্থায়ী ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোরে উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটকদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করেন তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।