শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
যুক্তরাষ্ট্রের প্রথম কেন্দ্রে ভোটের ফল, কে কত ভোট পেলেন

যুক্তরাষ্ট্রের প্রথম কেন্দ্রে ভোটের ফল, কে কত ভোট পেলেন

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোটকেন্দ্র নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ হয়েছে। ঐতিহ্য অনুসারে, এই ছোট্ট গ্রামে প্রথম প্রহরেই ভোটগ্রহণ শুরু হয় এবং ফলাফলও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়। এবিসি নিউজ জানিয়েছে, এ কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সমান তিনটি করে ভোট পেয়েছেন।

ডিক্সভিল নচ কেন্দ্রে মাত্র ছয়জন নিবন্ধিত ভোটার রয়েছেন। মধ্যরাত ১২টার পর ভোটগ্রহণ শুরু হয় এবং ১০ মিনিটের মধ্যেই ভোট গ্রহণ ও গণনা শেষ করা হয়। কেন্দ্রে অ্যাকর্ডিয়নের সুরে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইনে বলা হয়েছে, যেখানে ১০০ জনের কম ভোটার আছে, সেখানকার ভোট কেন্দ্রে মধ্যরাত থেকেই ভোটগ্রহণ চালু রাখা যায় এবং ভোট প্রদান শেষে তাৎক্ষণিক ফল ঘোষণা করা হয়।

২০২০ সালে ডিক্সভিল নচ কেন্দ্রে পাঁচজন ভোটার সবাই জো বাইডেনকে ভোট দিয়েছিলেন, যা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয়েছিল। ২০১৬ সালে হিলারি ক্লিনটন সাত ভোটের মধ্যে চারটি পেয়ে এগিয়ে ছিলেন। তবে এবার কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সমান ভোট পাওয়ায়, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল পুরো নির্বাচনের হাড্ডাহাড্ডি পরিস্থিতির প্রতিফলন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com