শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
শিশুর রক্তে উদ্বেগজনক সিসা দূষণ: বিশ্বে চতুর্থ অবস্থানে বাংলাদেশ

শিশুর রক্তে উদ্বেগজনক সিসা দূষণ: বিশ্বে চতুর্থ অবস্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: 
বাংলাদেশে সাড়ে ৩ কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা ধরা পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জাতীয় কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বলেন, ভারি ধাতু বিশেষ করে সিসা শিশুদের ওপর প্রভাব ফেলে, যা তাদের মানসিক এবং শারীরিক বিকাশে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, মাটি এবং অন্যান্য উপকরণের মাধ্যমে শিশুরা এসব ক্ষতিকর ধাতুর সংস্পর্শে আসছে।

কর্মশালায় আরও বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়তায় ইউনিসেফের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শিশুদের রক্তে সিসার মাত্রা পরীক্ষা করে উদ্বেগজনক ফলাফল পাওয়া গেছে। গবেষণায় দেখা যায়, ঢাকায় পরীক্ষিত শিশুদের ৮০ শতাংশ এবং অন্যান্য জেলায় ৪০ শতাংশ শিশুর রক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে বেশি সিসা রয়েছে।

পরিবেশগত ভারি ধাতু দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি সহযোগিতা এবং সঠিক আইনি কাঠামোর গুরুত্বও কর্মশালায় উল্লেখ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com