রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিপদ পুরোপুরি কেটে যায়নি, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

বিপদ পুরোপুরি কেটে যায়নি, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে পট পরিবর্তন হলেও বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। দলটি ১৭ বছর ধরে লড়াই-সংগ্রাম চালিয়ে এসেছে এবং শক্তিশালী হয়েছে। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সভায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সভাপতিত্ব করেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনাসহ আরও অনেকে বক্তব্য দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com