শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ট্রাম্প ৯৫, হ্যারিস ৩৫ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ফলাফল

ট্রাম্প ৯৫, হ্যারিস ৩৫ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ফলাফল

আন্তর্জাকিত ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে এবং বেশ কয়েকটি রাজ্যের ফলাফল এসেছে। বর্তমান ফলাফল অনুসারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৯৫ এবং ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৩৫টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ফলাফল আসতে শুরু করেছে। ট্রাম্প ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, এবং ওকলাহোমায় জয়লাভ করেছেন, এর আগে তিনি কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হন। অন্যদিকে, হ্যারিস মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস ও কানেটিকাটে জয়লাভ করেছেন, এর আগে তিনি ভারমন্টে জয়ী হন।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ডিসট্রিক্ট অফ কলাম্বিয়ায় মোট ৫৩৮টি ইলেক্টরাল ভোট রয়েছে, এবং যে প্রার্থী ২৭০টি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন। বেশিরভাগ রাজ্যের ফলাফল পূর্বানুমেয় হলেও সাতটি ‘সুইং স্টেট’ রয়েছে, যেখানে ৯৩টি ইলেক্টরাল ভোট রয়েছে এবং এসব রাজ্যেই নির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে।

এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েও লড়াই হচ্ছে। হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসন ও সিনেটের ৩৪টি আসনেও ভোটাররা প্রতিনিধিদের নির্বাচিত করবেন।

সূত্র : ভিওএ এবং অন্যান্য

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com