বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষমতা অনেকাংশে কমে গেছে, ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংঘাত আরও জটিল হয়ে উঠেছে। বিশেষত, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন বিশ্ব অর্থনীতির চিত্রে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিত্র পালটে যেতে পারে, এবং তার নীতি ইসরাইলের প্রতি আরও আশকারা দিতে পারে, পাশাপাশি মস্কোর সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন বিশ্ব অর্থনীতি ও সমাজের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। ডেমোক্রেটিক শাসনামলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সাধারণত ভালো করেছে, যেখানে সরকারি ব্যয়ের ক্ষেত্রে উদারহস্ত নীতি গ্রহণ করা হয়। তবে রিপাবলিকানরা ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করে কর কমিয়ে ধনীদের সুবিধা দেয়, যা শেয়ারবাজারে বাড়তি লাভের সৃষ্টি করে।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে “আমেরিকাই প্রথম” নীতি গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্যনীতি পাল্টে যেতে পারে। বিশেষত, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের সূচনা হলে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এছাড়া, ট্রাম্পের ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সম্ভাবনা রয়েছে। ফেডের সুদের হার নির্ধারণে তার হস্তক্ষেপের প্রভাব বিশ্ব অর্থনীতি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বিনিয়োগের ওপর পড়তে পারে।
ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ার দাম ১২ শতাংশ বেড়েছে নির্বাচনের আগের দিন। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে তার নিজস্ব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম, ‘ট্রুথ সোশ্যাল’, অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, যা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাঝে আশা জাগিয়েছে। তবে, যদি কমলা হ্যারিস নির্বাচিত হন, তবে এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক গুরুত্ব অনেক কমে যেতে পারে।