শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সব হিসেব নিকেশ ছাপিয়ে বিজয়ের পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছেন ট্রাম্প।
সর্বশেষ গণনা অনুযায়ী ডেমোক্র্যাট কমলা হ্যারিসের থেকে ৩০টি আসনে এগিয়ে রিপাবলিকান ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ পেয়েছেন ২৩০ আসন আর কমলা পেয়েছেন ২০০ আসন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা চলছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় নির্বাচন। তবে গণনা যত এগোচ্ছে প্রাথমিক প্রবণতায় ততই কমলাকে পিছনে ফেলছেন ট্রাম্প। তা হলে কি বুথফেরত সমীক্ষাকে ‘ভুল’ প্রমাণ করতে চলেছেন ট্রাম্প? প্রাথমিক প্রবণতায় অন্তত তেমনই ইঙ্গিত করছে। যদিও ফলাফল যে কোনও মুহূর্তে ঘুরতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থীকেই এগিয়ে রেখেছিল। কিন্তু ফলের প্রাথমিক প্রবণতা বলছে অন্য অঙ্কের কথা। এনবিসি-র বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল ৪৮ শতাংশ সমর্থন পাবেন কমলা আর ৪৪ শতাংশ ট্রাম্প। এ বারের বুথফেরত সমীক্ষায় জোর দেওয়া হয়েছিল পাঁচটি বিষয়ের উপর। সেগুলি হল— গণতন্ত্র, অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং বিদেশি নীতি।
নিউইয়র্ক টাইমসের পূর্বানুমান, সবমিলিয়ে ট্রাম্প ২৯৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন। আর ২৪২ ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন কমলা।