শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
“অসাধারণ বিজয়” – ট্রাম্প

“অসাধারণ বিজয়” – ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি “অসাধারণ বিজয়” পেয়েছি। ‘বিপুল জয়ের’ জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, “সমালোচকদের ভুল প্রমাণিত করে আমরা জয়ী হয়েছি। আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে।” তার পরেই ফের ‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব’ স্লোগানটি দেন ট্রাম্প।
নিজের জয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ।
তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল, আমেরিকাকে জগৎসভায় ফের শ্রেষ্ঠ করে তোলার আশ্বাস। ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও।
ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তখন তার সমর্থকেরা এক নাগাড়ে ‘আমেরিকা-আমেরিকা’ স্লোগান দিতে থাকেন। ট্রাম্প উদ্বেলিত সেই সমর্থকদের উদ্দেশে বলেন, “সব সমস্যার সমাধান করব। আমরা আবার আমেরিকার সোনালী যুগ ফিরিয়ে আনব।”
নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com