রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মূল্যস্ফীতি বৃদ্ধি অস্বাভাবিক নয়, সাময়িক বলে জানালেন অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি বৃদ্ধি অস্বাভাবিক নয়, সাময়িক বলে জানালেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান মূল্যস্ফীতির হার বৃদ্ধির প্রবণতা অস্বাভাবিক নয় এবং এটি সাময়িক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “মূল্যস্ফীতির বৃদ্ধির মূল কারণগুলোর মধ্যে রয়েছে বৈশ্বিক প্রবণতা, দেশের বন্যা পরিস্থিতি, মজুরি বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ভিত্তিকে নিয়ন্ত্রণ না করা। তবে এটি দীর্ঘস্থায়ী হবে না।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সাম্প্রতিক তথ্যমতে, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১০.৪০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ১২.৬৬ শতাংশে পৌঁছেছে। এছাড়া গড় মূল্যস্ফীতির হার সেপ্টেম্বরে ছিল ৯.৯২ শতাংশ, যা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১০.৮৭ শতাংশে।

তিনি আরও উল্লেখ করেন, “মূল্যস্ফীতি এবং পণ্যের দামকে একভাবে বিবেচনা করা ঠিক নয়। কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি কমলেও পণ্যের দাম বাড়তে পারে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com