শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ট্রাম্পের বিজয়কে ঘিরে আরব বিশ্বের নেতারে প্রতিক্রিয়া

ট্রাম্পের বিজয়কে ঘিরে আরব বিশ্বের নেতারে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে ঘিরে আরব বিশ্বের বিভিন্ন নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সৌদি আরবের বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে তারা আগ্রহী। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদও একই ধরনের বার্তা দিয়েছেন। তাদের প্রত্যাশা, ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বৈরুতের রিসার্চ সেন্টার ফর কো-অপারেশন অ্যান্ড পিস বিল্ডিং-এর প্রেসিডেন্ট দানিয়া কোলেইলাত খতিব মনে করেন, ট্রাম্প আরব নেতাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের উপর বেশি গুরুত্ব দেবেন। খতিব আরও বলেন, গাজা ও লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প উদ্যোগ নেবেন বলে অনেকের আশা। তবে ইরান ইস্যু নিয়ে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান-বিরোধী মনোভাব ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ হতে পারে।

উপসাগরীয় কিছু ধনী দেশ ইতিমধ্যেই ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং তারা ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে আশ্বাস দিয়েছে।

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মাকাতি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ট্রাম্পের নেতৃত্বে চলমান সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে যাবে।

আম্মানের বিশ্লেষক ওসামা আল শরিফের মতে, ট্রাম্প অভিষেকের আগেই সংঘাত নিরসনে ইসরায়েলকে চাপ দিতে পারেন, তবে ইসরায়েলের বর্তমান ডানপন্থী সরকার পশ্চিম তীর সংযুক্তির চেষ্টা করলে তা ফিলিস্তিন ও জর্ডানের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলকে উপেক্ষা করে জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com