শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৯৪

গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় গাজা, লেবানন ও সিরিয়ায় মোট ৯৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ, লেবাননে নিহত হয়েছেন ৩৮ জন এবং সিরিয়ায় নিহত হয়েছেন ৭ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হন। উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি হামলাতেই প্রাণ হারান ৩৬ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬০৩ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২ হাজার ৯২৯ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের চালানো হামলায় ৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭ শিশু রয়েছে। বিশেষত রাজধানী বৈরুতের উত্তরে অবস্থিত আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হন। লেবাননে ইসরায়েলের এই হামলা গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়, যার প্রধান লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্রাগার। পাল্টা আঘাতে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনা হত্যার দাবি করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং অনেকে আহত হন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com