শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপের ২২ দল শেষ বত্রিশে, নকআউটে আর্জেন্টিনা-ব্রাজিলদের প্রতিপক্ষ কারা? ইতিহাস গড়লো পাগলা মসজিদ! ৬ মাস পর দানবাক্স খুলে মিললো ৪৩ বস্তা টাকা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা গোলরক্ষকের মারাত্মক ভুলে উরুগুয়ের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে স্পেন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
সাদপন্থিদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল করার হুঁশিয়ারি

সাদপন্থিদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল করার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে বা সরকার সহযোগিতা করলে রাজধানী ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থী ওলামা মাশায়েখগণ। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। দাওয়াত ও তাবলীগের হেফাজতের লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর করিম কাসেমী বলেন, “১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে। এ কারণে তাবলীগ জামায়াতের মারকাজ কাকরাইল মসজিদে তাকে প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, মাওলানা সাদ তার অপব্যাখ্যাগুলো থেকে সরে এসে তওবা করলে তাবলীগ জামায়াত তার সঙ্গে একত্রিত হতে কোনো আপত্তি করবে না। মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, সাদপন্থীরা বিগত ফ্যাসীবাদ আমলে আমাদের পাকিস্থানি রাজাকার বলে গালাগাল করেছে ।

এদিকে ১৫ নভেম্বর কওমি মাদরাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানিয়েছেন মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দিন (সাদপন্থী)। ৯ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

মুফতী আজিমুদ্দিন বলেন, “কাকরাইল মসজিদে ১৫ নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদপন্থীদের দাওয়াতি তাবলীগের কাজ পরিচালনায় বাধা দেওয়া হবে বলে জোবায়েরপন্থীদের কাছ থেকে হুমকি এসেছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com