শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গ্রহের ধ্বংসের জন্য আমরাই দায়ী: ড. মুহাম্মদ ইউনূস

গ্রহের ধ্বংসের জন্য আমরাই দায়ী: ড. মুহাম্মদ ইউনূস

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আজারবাইজানের রাজধানী বাকুতে  জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৯ এ বুধবার ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, “আমরা মানব জাতি এই গ্রহের ধ্বংসের কারণ। আমাদের জীবনযাত্রা ও অর্থনৈতিক কাঠামো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে, যা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।”

সম্মেলনে দুপুর ১টার দিকে বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস বলেন, “জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আমরা আত্ম-ধ্বংসের পথে এগিয়ে চলেছি এবং এজন্য আমাদের একটি নতুন জীবনধারা গড়ে তোলার প্রয়োজন। জিরো ওয়েস্ট ও শূন্য কার্বন নির্ভর সংস্কৃতি তৈরি করতে হবে, যা জীবাশ্ম জ্বালানি মুক্ত ও সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরশীল হবে।”

তিনি আরও উল্লেখ করেন, নতুন এই অর্থনীতি হবে “শূন্য লাভের ভিত্তিতে সামাজিক ব্যবসা।” এর মাধ্যমে পরিবেশ ও মানবজাতির সুরক্ষা নিশ্চিত হবে। তরুণদের জন্য উদ্যোক্তা তৈরির শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করবে।

থ্রি জিরো তত্ত্ব – তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে ড. ইউনূস জানান, তাদের ‘থ্রি জিরো’ তত্ত্ব অনুসরণ করতে হবে। এর মূলনীতি হলো: শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ,শূন্য বেকারত্ব।
ড. ইউনূস বলেন, “আমাদের বর্তমানের তরুণ প্রজন্মেরই এই নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, যেখানে তারা তাদের গ্রহকে রক্ষা করবে ও নতুন জীবনধারা অনুসরণ করবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com