শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো ডটকম:
ছাত্র-জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চায়, তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই বক্তব্যের একটি ফটোকার্ডও শেয়ার করেছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, “আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।”
এছাড়া, অন্তর্বর্তী সরকারে তিন উপদেষ্টা নিয়োগের পর থেকেই কিছু পক্ষ প্রশ্ন তুলছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যার ব্যাখ্যা দিয়েছেন নাহিদ।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি স্লোগান ভিন্নভাবে প্রচার করছে একটি গোষ্ঠী। এতে শিক্ষার্থীদের বড় একটি অংশ নাহিদ ইসলামের সমর্থনে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ চালু করেছে।
ধারণা করা হচ্ছে, অভ্যুত্থান ব্যর্থ করার প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই চূড়ান্ত বিপ্লবের এই ডাক দিয়েছেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ।