শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বিশ্বরেকর্ড গড়ে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

বিশ্বরেকর্ড গড়ে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এ ম্যাচে রেকর্ডও গড়েছে দলটি; টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড এখন ভারতের দখলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান, যা তাদের এই বিশ্বরেকর্ড নিশ্চিত করে। চলতি বছরে মোট ৮ বার টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রান করেছে ভারত, যা আন্তর্জাতিক ক্রিকেটসহ স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে কোনো দলের সর্বোচ্চ রান।

এর আগে, এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বা তার বেশি রান করার রেকর্ডও ভারতের দখলে ছিল, যা তারা ২০২৩ সালে করেছিল। সেই রেকর্ড ভেঙে এবার নতুন উচ্চতায় পৌঁছাল ভারত। জাপান (২০২৪) এবং বার্মিংহাম বিয়ার্সের (২০২২) এর পূর্ববর্তী রেকর্ড ভেঙে তাদের পেছনে ফেলল ভারত।

রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২০৮ রানে। ম্যাচে ১১ রানের জয়ে ভারতের তিলক ভার্মা ৫৬ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com