শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উপদেষ্টাদের আশ্বাস পেয়ে প্রায় ১৫ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিলেন জুলাই-আগস্ট আন্দোলনের আহতরা। সেই সঙ্গে গতকাল বুধবার মধ্যরাতে হাসপাতালেও ফিরেছেন তারা।। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন উপদেষ্টারা।এজন্য করণীয় কি কি, তা ঠিক করতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে আহতদের সঙ্গে কয়েকজন উপদেষ্টার বৈঠকের কথা জানানো হয় আন্দোলনরতদের।
প্রসঙ্গত, আন্দোলনরতদের দাবি ছিল, স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্তত চারজন উপদেষ্টার সরাসরি আশ্বাস ছাড়া রাস্তা ছাড়বেন না তারা।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে নিটোরের সামনে হাজির হন আইন, মৎস্য ও প্রাণী সম্পদ ও স্থানীয় সরকার উপদেষ্টা। তাদের সঙ্গে আরও ছিলেন নতুন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। দাবির প্রসঙ্গ নিয়ে আহতদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা।

এ ব্যাপারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আমাদের যে ব্যর্থতা আছে, ঘাটতি আছে, সেখান থেকে শেখার চেষ্টা করছি। আপনারা যে রেগে আছেন, কষ্ট পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক।’

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ‘আপনারা হাসপাতালে ফিরে যান। আমরা যে কথা দিয়েছি, আমাদের কথা রাখব। আমরা যদি কথা রাখতে ব্যর্থ হই তাহলে আপনারা যেটা করবেন, সেটা আমরা মাথা পেতে নেব।’

এর পাশাপাশি তাদের অভিযোগ শুনতে ও উন্নত চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে দিনক্ষণ ঘোষণা করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘বৃহস্পতিবার, ১৪ নভেম্বর দুপুর ২টায় সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হবে। সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে।’

এর আগে বুধবার দুপুরে আহতদের দেখতে নিটোরে গেলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। এরপরই সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com