শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ইতালিতে চালু হলো ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’

ইতালিতে চালু হলো ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

মানবতার জন্য রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়তে ইতালির রোমে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’ চালু করেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৬ নভেম্বর) ড. ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘থ্রি জিরোস ক্লাব’ প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশ এবং স্থায়ী সমাধান তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই উদ্যোগকে রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনার কাছে পাঠানো চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস ‘গভীরভাবে সম্মানিত’ বলে উল্লেখ করেছেন। চিঠিতে তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস বলেন, “এই অসাধারণ উদ্যোগ আমাদের দুজনের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্যে কাজ করার পাশাপাশি এমন একটি সভ্যতা তৈরির প্রচেষ্টা, যা সহানুভূতি, সাম্য এবং স্থায়িত্বের ভিত্তিতে গড়ে উঠবে।”

ড. ইউনূস আরও বলেন, “এই সভ্যতায় কেউ পিছিয়ে থাকবে না। প্রত্যেকে নিজের ভাগ্যের নায়ক হবে এবং মানব পরিবারের সদস্য হিসেবে গর্বিত বোধ করবে। আমরা সবাই একই মাটির সন্তান এবং প্রত্যেকে তার নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি নিয়ে সমৃদ্ধ। আমাদের স্বপ্ন একটি একক মানব পরিবার গড়ার, যেখানে সবাই ভাই ও বোন।”

পোপ ফ্রান্সিস এবং অধ্যাপক ইউনূস সবাইকে এই উদ্যোগে অংশ নিতে আহ্বান জানান। তাদের ভাষায়, “পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসুন। এমন এক সভ্যতা গড়ুন, যা প্রতিটি ব্যক্তির মর্যাদাকে সম্মান জানায় এবং আমাদের পৃথিবীর পবিত্রতাকে রক্ষা করে।”

বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ৪ হাজার ৬০০টি থ্রি জিরোস ক্লাব রয়েছে, যা মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। এই ক্লাবগুলো অধ্যাপক ইউনূসের নতুন সভ্যতার স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com