শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
জুলাই গণহত্যা, ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে

জুলাই গণহত্যা, ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ট্রাইব্যুনালে তোলা হবে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় তাদেরকে প্রথমবারের মতন ট্রাইব্যুনালে হাজির করা হবে। সাড়ে ১০টায় পিটিশনের শুনানি হবে। এ সময় যদি তাদের কারও আইনজীবী উপস্থিত থাকেন তাহলে ওকালতনামা দাখিল করে তারা অভিযুক্তদের পক্ষে কথা বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘নতুন ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ এখনও চলমান থাকার কারণে তাদেরকে আপাতত অস্থায়ী ট্রাইব্যুনালেই আনা হচ্ছে। এ জন্য ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ও এর আশেপাশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’

নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে আগামীকাল গণমাধ্যমকর্মীসহ যারা ট্রাইব্যুনালে উপস্থিত হবেন এমন সকলকে দ্বায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আদালতের ভেতর (ট্রাইব্যুনাল প্রাঙ্গন নয়) প্রবেশকারী কেউ, এমনকি প্রসিকিউটররাও মোবাইল বা কোনো অপ্রয়োজনীয় ডিভাইস সঙ্গে নিতে পারবেন না।’

এরআগে, গত ২৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ১০মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শোন এরেস্ট) ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা যাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন আনিসুল হক, আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, দীপু মনি, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com