শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দিল্লিকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির স্বপ্নের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ লেখেন, “ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতায় যাওয়ার বাসনা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে প্রতারণা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা যারা ধারণ করে এবং যারা গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে চায়, তাদের একমাত্র বক্তব্য হওয়া উচিত ২০২৪-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দেওয়ার সুযোগ নেই।”
হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।