শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পাশাপাশি, অনেক পুরাতন প্যাডেলচালিত রিকশা অবৈধভাবে ব্যাটারি সংযোজনের মাধ্যমে যান্ত্রিক করা হয়েছে।

বিশেষ করে রাজধানীর অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। তবে সুযোগ পেলে এসব রিকশা মূল সড়কেও দেখা যায়। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর এবং পল্লবীসহ বিভিন্ন এলাকায় এসব রিকশার আধিক্য রয়েছে।

এছাড়াও, রাজধানীর প্রায় সর্বত্রই ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। এ কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, যা আহত এবং প্রাণহানির কারণ হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন একাধিকবার অভিযান চালালেও অবৈধ এসব বাহনের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com