রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
রমজানে খেজুরের দাম কমতে পারে কেজি প্রতি ১০০ টাকা

রমজানে খেজুরের দাম কমতে পারে কেজি প্রতি ১০০ টাকা

নেত্রকোণার  আলো ডটকম ডেস্ক:

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খেজুরের মূল্য রাখতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খেজুর আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর ব্যাপকভাবে হ্রাস করেছে।

এনবিআরের আলাদা দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খেজুর আমদানির ওপর কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে এবং আগাম কর (৫ শতাংশ) পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে খেজুর আমদানিতে করভার ৬৩ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩৮ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে। এই করছাড়ের কারণে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিনির্ভর পণ্যের শুল্ক-কর হ্রাস বা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। খেজুর, যা রমজানের ইফতারে অপরিহার্য একটি উপাদান, তার দাম সহনশীল রাখতেই এই পদক্ষেপ।

এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com