মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য মতে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২৩ নভেম্বরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষত দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময়ে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।