শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
জুরাইনে অটোরিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

জুরাইনে অটোরিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

জুরাইনে অটোরিকশাচালকদের অবরোধ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, নেত্রকোণরা আলো ডটকম:

রাজধানীর জুরাইন রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। আজ শুক্রবার রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশা চালকরা। এতে বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেওয়ার দাবিতে এ অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

কমলাপুর রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘জুরাইন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চালকরা শুক্রবার সকাল ১১টা থেকে রেললাইন দখল করে রেখেছে। এ কারণে আমরা ওই লাইনে ট্রেন চালাতে পারছি না। ঢাকা-পদ্মা সেতু ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর চার জায়গায় ছয়-সাত ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। দুপুরে মহাখালীতে রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকার একাধিক ভবন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করেন। গতকাল সকাল ৯টা থেকে ছয় ঘণ্টা ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে পারেনি।জুরাইনে অটোরিকশাচালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর জুরাইন রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। আজ শুক্রবার রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশা চালকরা। এতে বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেওয়ার দাবিতে এ অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

কমলাপুর রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘জুরাইন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চালকরা শুক্রবার সকাল ১১টা থেকে রেললাইন দখল করে রেখেছে। এ কারণে আমরা ওই লাইনে ট্রেন চালাতে পারছি না। ঢাকা-পদ্মা সেতু ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর চার জায়গায় ছয়-সাত ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। দুপুরে মহাখালীতে রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকার একাধিক ভবন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করেন। গতকাল সকাল ৯টা থেকে ছয় ঘণ্টা ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে পারেনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.

© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com