শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বৈষম্যবিরোধী জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুইবার প্রচার করতে হবে। এছাড়াও, উল্লিখিত সময়ের বাইরে প্রয়োজন অনুযায়ী ভিডিওচিত্রটি প্রচার করা যাবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা জনগণকে জানানো এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। ভিডিওচিত্রটি নিয়মিত প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে আন্দোলনের চেতনা ও বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
সরকারি এই উদ্যোগ বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি জনগণের সমর্থন জোরদার করবে এবং জাতির স্মৃতিপটে শহীদদের আত্মত্যাগ আরও দৃঢ়ভাবে স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।